1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১০৫ বার পড়া হয়েছে

তেপান্তর চাকমা, খাগড়াছড়িঃ
খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।

জন্মদিন উপলক্ষে রবিবার সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসেইপ্রু চৌধুরী অপু, আব্দুল জব্বার, পার্থ ত্রিপুরা জুয়েল, জুয়েল চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কেএম ইসমাইল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফারুখ, যুগ্ন সাধারণ সম্পাদক বাপ্পি চৌধুরী, উবিক মোহন ত্রিপুরা, সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘাতকরা বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।

মানবসভ্যতার ইতিহাসে শেখ রাসেলকে হত্যা ঘৃণ্য অপরাধ। সভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনো নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ডে নারী-শিশু হত্যা করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ১০ বছরের অবুঝ শিশু শেখ রাসেলকেও তারা হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ