1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে প্রথম পর্যায় ২৬৮ গৃহহীন পরিবার পেল মুজিববর্ষের পাকা ঘর - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে প্রথম পর্যায় ২৬৮ গৃহহীন পরিবার পেল মুজিববর্ষের পাকা ঘর

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৯০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
প্রথম ধাপে খাগড়াছড়ি জেলায় মুজিব বর্ষের পাকা ঘর উপহার পেলেন ২৬৮ টি গৃহ ও ভূমিহীন পরিবার।
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” তারই ফলশ্রুতিতে প্রথম পর্যায়ে খাগড়াছড়ি জেলায় ৪ কোটি ৫৮ লক্ষ ২৮ হাজার টাকা ব্যায়ে ৯টি উপজেলার ২৬৮টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে এসব দূর্যোগ সহনীয় ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারী) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলার হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে একযোগে এই ২৬৮টি ঘরেরও শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপকার ভোগী পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ মোমেন মজুমদার, জেলা পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, খাগড়াছড়ি নবনির্বাচিত পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাবেক পৌর মেয়র মো. রফিকুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপকার ভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ