1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সহযোগিতায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো জাবারং কল্যাণ সমিতি - আলোকিত খাগড়াছড়ি

পাজেপ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সহযোগিতায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো জাবারং কল্যাণ সমিতি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

দুর্গম পাহাড়ী এলাকার শীতার্তদের শীত নিবারণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সহায়তায় শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় এনজিও সংস্থা জাবারাং কল্যাণ সমিতি।

আজ ২৮ জানুয়ারি দুপুরে অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২০ জন দরিদ্র অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তপন বিকাশ ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির সমন্বয়ক বিনোদন ত্রিপুরা, জাবারাং এর সেতু-এমএইল প্রকল্পের অফিসার চুমকি মারমা, সমাজকর্মী করেন্দ্র ত্রিপুরা, অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাইহ্লাউ মারমা, অচাই পাড়া কার্বারী কিত্তিরঞ্জন ত্রিপুরা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে সমাপনি বক্তব্যে কার্বারী কিত্তিরঞ্জন ত্রিপুরা দূর্গম পাহাড়ী চূড়ায় অবস্থিত অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচম্যান্ট এলাকা অচাই পাড়া, চৌদ্দখর পাড়া, সংঘপাড়া ও দেওয়ান পাড়ার অসহায় দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করায় সেতু এমএলই প্রকল্প জাবারাং কল্যাণ সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ