1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
করোনা সচেতনতায় মাটিরাঙ্গা থানা পুলিশের মাস্ক বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

করোনা সচেতনতায় মাটিরাঙ্গা থানা পুলিশের মাস্ক বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের নতুন করে সংক্রমনের মাত্রা বেড়েছে। তাই সংক্রমনে নিজেদের বাঁচানোর লক্ষে জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাস্ক বিতরণ করছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

রোববার (২১ মার্চ) সকালের দিকে মাটিরাঙ্গা থানা পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী।

এ কার্যক্রমের উদ্বোধনকালে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন,বিশ্বে আবারো করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন মৃত্যুর হার বাড়ছে। করোনা ভাইরাসের এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

মাস্ক বিতরণকালে মাটিরাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে সিএনজি স্টেশন,কাঁচা বাজার,ফল বাজার, পুরাতন হাসপাতাল মোড়ে পরিবহন শ্রমিক, মোটর সাইকেল চালক ও পথচারীসহ সহস্রাধিক মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।

এসময় মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.শাহনুর আলম, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মো. জয়নাল আবেদীন, উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোশাররফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ