1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে একমাসে করোনা সনাক্ত ২৯৬ জন - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে একমাসে করোনা সনাক্ত ২৯৬ জন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
হঠাৎই সারাদেশে হুহু করে বেড়ে চলেছে করোনা ভাইরাসে সংক্রামিত রোগীর সংখ্যা। দুর্গম পাহাড়ি জনপদ খাগড়াছড়িতেও আছড়ে পড়ছে মহামারী এ ভাইরাস। গতবছরের হিসাব ছাড়িয়ে শুধু চলতি জুন মাসেই খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ২৯৬ জন। যা শতকরা হারে ১৬. ৭৭%।

বৃহস্পতিবার (১ জুলাই) খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জনের দেওয়া তথ্যমতে ৩০ জুন (বুধবার) ৯৫ জন করোনা টেস্ট করিয়েছেন। এর মধ্যে ২৪ ঘন্টায় পজিটিভ এসেছে ৩৯ জনের। একদিনেই যার শনাক্তের হার ৪১.০৫%।

জুন মাসে মোট করোনা টেস্ট করিয়েছেন ১৭৬৫ জন। এর মধ্যে পজিটিভ এসেছে ২৯৬ জনের। এর সনাক্তের হার ১৬.৭৭%। আর করোনার প্রাদুর্ভাব থেকে শুরু করে অদ্যবদি মোট টেস্ট করিয়েছেন ৮০২৩ জন। এর মধ্যে মোট পজিটিভ ১১৯৯ জন। যা শনাক্তের হার ১৪.৯৪%।

বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২৮ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৬ জন এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ১২ জন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, করোনার লক্ষন ( যেমন- জ্বর, কাশি) থাকলে হাসপাতালে এসে করোনা পরীক্ষা করাতে হবে। বাধ্যতামূলক মাস্ক পরিধান করে শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া যাবে না। হ্যান্ডসেনিটেইজার ব্যবহার করতে হবে, ঘণ ঘণ সাবান দিয়ে ভালমত হাত ধৌত করতে হবে। এতে করে নিজে সুস্থ থাকার পাশাপাশি অন্যকে করোনা সংক্রমন হতে বাঁচানো সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ