1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ি মেডিকেলে কয়েদির মৃত্যু - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ি মেডিকেলে কয়েদির মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে এক কয়েদির মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. ইবরাহীম ওরফে গোদর আলী (৯১)। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
গোদর আলীর বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নে। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মৃত গোদর আলী করোনা ভাইরাসে সংক্রামিত ছিলেন। গত ১৩ জুলাই গোদর আলীকে খাগড়াছড়ি জেলা কারাগার থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তার অবস্থার অবনতি দেখে ঐদিনই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গত ২৯ আগস্ট গোদর আলীকে খাগড়াছড়ি জেলা কারাগারে নিয়ে আসা হয়। এরপর আজ মঙ্গলবার সকালে তার রক্তবমি হয়। জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের প্রিজন সেলে তাঁর মৃত্যু হয়। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার মো. মাহমুদ বলেন, ‘গোদর আলী ৩বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ