1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
চারদিন ধরে বিদ্যুৎ নেই, দীঘিনালায় বিক্ষোভ - আলোকিত খাগড়াছড়ি

চারদিন ধরে বিদ্যুৎ নেই, দীঘিনালায় বিক্ষোভ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
সাম্প্রতিক সময়ে দীঘিনালায় বিদ্যুতের ভেল্কিবাজি বেড়েছে আগের চেয়ে বহুগুণ। ইচ্ছেমতো অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়ার অভিযোগ ছাড়াও প্রতিদিন গড়ে ৭ ঘন্টাও বিদ্যুৎ না পাওয়ার অভিযোগও রয়েছে। এর মধ্যে কবাখালী পুরো ইউপিতে ৪ দিন ধরে বিদ্যুৎ নেই। এতে ক্ষুব্ধ হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার (৮ সেপ্টেম্বর) সাড়ে ১০টায় উপজেলার কবাখালী বাজারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ারে জড়ো হয়। এসময় প্রায় ১ ঘন্টা সময় ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা বলেন, ‘গত শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হওয়ার পর থেকে অদ্যবদি পর্যন্ত বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ বিভাগকে বার বার জানিয়েও কোন সমাধান হয়নি। তারা লাইন মেরামত করেনি। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। বিদ্যুতের এই সমস্যার একটা স্থায়ী সমাধান চাই আমরা।’ দ্রুত সময়ে বিদ্যুতের সমস্যা সমাধান না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয় বিক্ষোভ মিছিল থেকে।
কবাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সুমন জলিল বলেন, ‘এখানে প্রতিদিন গড়ে ৭-৮ ঘন্টাও বিদ্যুৎ পাইনা। গত শনিবার কবাখালী বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর গাছ ভেঙে পড়লে বৈদ্যুতিক তার ছিড়ে যায়। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে বার বার জানানোর পরও তারা লাইন মেরামত না করে দিচ্ছি, দেব করে সময় ক্ষেপণ করে। এতে করে এক পর্যায়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, দীঘিনালায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের জনবল সংকটের কারণে অনেক সময় কাঙ্খিত সেবা দিতে বিঘ্ন ঘটছে। এজন্য আমরা দুঃখপ্রকাশ করছি। আর কবাখালীর বিদ্যুতের যে সমস্যা সেটা সমাধানের জন্য আমাদের লোকজন কাজ শুরু করে দিয়েছে। খুব দ্রুতই ঐ এলাকায় বিদ্যুৎ সংযোগ পাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ