1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
গুইমারায় সড়ক দূর্ঘটনায় ৬জন আহত, ৩জনকে চমেকে প্রেরণ - আলোকিত খাগড়াছড়ি

গুইমারায় সড়ক দূর্ঘটনায় ৬জন আহত, ৩জনকে চমেকে প্রেরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারায় বাস ও কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬জন আহত হয়েছেন।
আহতরা হলেন বাসচালক খাগড়াছড়ির রামগড়ের মৃত ধনজয় ত্রিপুরা ছেলে কৃষ্ণ ত্রিপুরা, নরসিংদী জেলার পলাশ থানার মালিতা এলাকার মো. সামছুদ্দিন মিয়ার ছেলে সবুজ মিয়া, গুইমারা ডাক্তার টিলা এলাকার নিখিল দেবনাথের স্ত্রী সাধনা দেবনাথ। অন্য ৩ জনের নাম জানা যায়নি।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)  সকাল ১০টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী  বাস চিনকি মাওলার সাথে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি গামী প্রান আর এফ এল, কাভার্ডভ্যান এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় ছয়জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বাস চালকসহ ছয়জনকে উদ্ধার করে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য ৩জনকে চিকিৎসার জন্য মানিকছড়ি হাসপাতালে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ