1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ৬ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

  • প্রকাশিতঃ শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়িতে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। শনিবার (২ অক্টোবর) খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। জেলা সদরের জিরোমাইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের এসআইসহ আরও ৬ জন আহত হন।

আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, জিরো মাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও আলুটিলাগামী পুলিশবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআইসহ ৫ পুলিশ সদস্য ও পিকআপ ভ্যানের চালক আহত হন। গুরুত্বর আহত দুই পুলিশ সদস্য চট্টগ্রামে ও বাকীরা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ