1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
কাউন্সিল অব কনজিউমার রাইটসের খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত - আলোকিত খাগড়াছড়ি

কাউন্সিল অব কনজিউমার রাইটসের খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

কাউন্সিল অব কনজিউমার রাইটস (সিআরবি) খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের এফএনএফ রেস্টুরেন্টে কাউন্সিল অব কনজিউমার রাইটসের আহ্বায়ক বিনোদন ত্রিপুরা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আবদুর রউফ’র সঞ্চালনায় পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পূর্বের আহ্বায়ক কমিটি ভেঙে খাগড়াছড়ি পৌরসভার সাবেক প্যানেল মেয়র এটিএম রাশেদ উদ্দিনকে সভাপতি এবং সাংবাদিক মো. আবদুর রউফ কে সাধারণ সম্পাদক এবং তেপান্তর চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি বিম্বিসার খীসা, সহ-সভাপতি বিনোদন ত্রিপুরা, সহ-সভাপতি মো. দিদারুল আলম রাজু, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক শংকর চৌধুরী, অর্থ সম্পাদক আসমা আক্তার, সহ অর্থ সম্পাদক আমেনা আক্তার বর্ণা, সহ সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ আজিম, দপ্তর সম্পাদক হাসানুল করিম, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিমুল দাস।

এছাড়াও তথ্য ও গবেষণা সম্পাদক মংসিনু মগ, শিক্ষা ও স্বাস্থ্য সেবা মনিটরিং বিষয়ক সম্পাদক রুপা মল্লিক, সচেতনতা ও প্রকাশনা সম্পাদক নিশি ত্রিপুরা, আইন ও লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট গৌরী প্রভা দে, সার্ভিস ফি ও পণ্য মূল্য পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নুর, ইভটিজিং ও সাইবার ক্রাইম বিষয়ক সম্পাদক তাছলিমা আক্তার বিথী, পারিশ্রমিক ও প্রবাসী অধিকার বিষয়ক সম্পাদক রেলি চাকমা, বিদ্যুৎ ও জ্বালানি মূল্য মনিটরিং বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, যাত্রী সেবা ও পরিবহন ভাড়া মনিটরিং বিষয়ক সম্পাদক খোকন বিকাশ ত্রিপুরা (জ্যাক), শাখা বিষয়ক সম্পাদক সীমা মারমা, কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন ও মো. সোলায়মান ডেমুয়েলকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

এসময় কাউন্সিল অব কনজিউমার রাইটসের উপদেষ্টা কমিটির সদস্য ধীমান খীসা উপস্থিত ছিলেন।

কাউন্সিল অব কনজিউমার রাইটস একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী ভোক্তা অধিকার সংগঠন। এই সংগঠনটি গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের কাজ হলো, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে স্বেচ্ছায় জনগণকে সচেতন করবে। অধিকার বঞ্চিত ভোক্তাদের অধিকার লাভের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও আইনী সহায়তা প্রদান করবে। ভোক্তারা কোন কোন খাতে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়ে গবেষণা পত্র ও সংবাদ প্রকাশ করবে। স্থানীয় প্রশাসন ও জন-প্রতিনিধিদের মাধ্যমে বা সহায়তায় স্থানীয় ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সচেতনতা সনদ প্রদান করা সহ যে কোন উন্নয়ন কাজে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে।

উল্লেখ, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর কাউন্সিল অব কনজিউমার রাইটসের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ