1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে সওজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সওজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
প্রতিবছরের ন্যায় এবারও খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) নিজেদের অর্থে খাগড়াছড়ি জেলা সদরের ভূইয়াছড়ি ও যাদুরামপাড়ার ৮ গ্রামের ৩ শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন রাঙ্গামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ শামস মোকাদ্দেস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি রাঙ্গামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ শামস মোকাদ্দেস বলেন, ‘পাহাড়ের সড়ক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই নিজেদের অর্থে পাহাড়ের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই সামান্য উদ্যোগের ফলে হয়তো শীতার্ত মানুষের কিছু কষ্টের লাগব হবে। আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আমরা অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। মূলত মানবিক বিবেচনায় আমাদের কর্মকর্তা-কর্মচারীদের দেয়া অর্থে সড়ক বিভাগ অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও যেকোন দু:সময়ে পাহাড়ের গরীব মানুষের পাশে থাকার কথা জানান তিনি।
এসময় খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলীগণ সহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ