পঁচা মাছ বিক্রি- খাগড়াছড়িতে ২ মাছ ব্যবসায়ীকে অর্থদন্ড
প্রকাশিতঃ
বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
৯১
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
পঁচা মাছ বিক্রির অভিযোগে খাগড়াছড়িতে মো. তারা মিয়া নামে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় চিংড়ি মাছে বিষাক্ত জেলী মেশিয়ে তা বিক্রির সময় মো. রিয়াজ নামে অপর এক ব্যাক্তিকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে জেলা পৌর শহরের মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা বলেন, ‘পঁচা মাছ বিক্রি ও চিংড়ি মাছে বিষাক্ত জেলি মিশিয়ে তা বিক্রির অভিযোগে ২জন মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের জঘন্য কাজ না করতে তাদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এছাড়াও আসন্ন রমজান মাসে বাজার দর স্থিতিশীল রাখতে বাজার দর মনিটরিং করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’