1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় ৮০০ ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় ৮০০ ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ির দীঘিনালায় ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দীঘিনালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. কাশেম এই বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিকি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মো. কাশেম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে গেছেন আর তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাবার আদর্শের পথে চলছেন। দেশের কৃষকদের উন্নয়নে তিনি বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন।
এসময় কৃষকদের উন্নয়নে এবং কৃষির উন্নয়নে কৃষি বিভাগের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা বলেন, বাংলাদেশ প্রধানত কৃষি প্রধান দেশ। এই দেশের কৃষক কষ্ট করে রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে শস্য উৎপাদন করে আর আমরা সবাই সেই উৎপাদিত ফসল খেয়ে থাকি। সরকার বিনামূল্যে কৃষকদের বিভিন্ন প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে যার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আগামীতেও প্রান্তিক কৃষকদের প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
২০২১-২২ অর্থ বছরে খরিফ-১/২০২২-২৩ মৌসুমে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিজন কৃষককে পাঁচ কেজি উফশী বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
কৃষি বিভাগ জানায়, ২০২২-২৩ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় দীঘিনালা উপজেলার সর্বমোট ৮০০ কৃষক এই বীজ ও সার পাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ