1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মানিকছড়িতে বিদেশী মদ ও গাঁজা সহ মাদক কার্বারী গ্রেপ্তার - আলোকিত খাগড়াছড়ি

মানিকছড়িতে বিদেশী মদ ও গাঁজা সহ মাদক কার্বারী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বিদেশী মদ ও গাঁজা সহ এক মাদক কার্বারীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের গরমছড়ি নয়াবাজার আর্মি ক্যাম্পের চেকপোষ্ট থেকে উত্তরে খাগড়াছড়ি টু চট্টগ্রাম গামী পাঁকা রাস্তার পূর্ব পাশ থেকে আসামী শেখ আহাম্মদ (২০) কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী শেখ আহাম্মদ (২০) মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড মুসলিম পাড়া এলাকার মফিজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  মানিকছড়ি থানার উপ-পরির্দশক (এসআই) আওলাদ হোসেন, উপ-পরির্দশক  (এসআই) মোঃ এন্তেজারুল হক ও   সঙ্গীয় ফোর্সসহ মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি সাকিনস্থ নয়া বাজার আর্মি ক্যাম্পের চেকপোষ্ট হইতে অনুমান ২০০ গজ উত্তরে খাগড়াছড়ি টু চট্টগ্রাম গামী পাঁকা রাস্তার পূর্ব পাশ থেকে  আসামী শেখ আহাম্মদ (২০) কে ১৫০০ মিঃ লিঃ বিদেশী মদ ও ১৫০০ গ্রাম গাঁজা  সহ গ্রেপ্তার করা হয়। এসময় একটি কালো রংয়ের বাজাজ প্লাটিনা মোটর সাইকেলও জব্দ করা হয়।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো:শাহ নুর আলম বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মানিকছড়ি থানায়  ৩৬(১) সারণির ১৯(ক)/৩৬(১) সারণির ২৪(ক)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন/২০২০) ধারায় মামলা রুজু করা হয়। আসামীকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ