নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে কিস্তি গ্রাহকদের সুরক্ষায় মেডিকেল সেবা চালু করেছে দেশীয় ইলেকট্রনিক্স ব্যান্ড ওয়ালটন। সোমবার দুপুরে খাগড়াছড়ি সদরের বেসরকারি হাসপাতাল হেলথ কেয়ার কর্তৃপক্ষের সাথে এ উপলক্ষে চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তি স্বাক্ষরে ওয়ালটন গ্রুপের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির খান হিমু ও হেলথ কেয়ারে পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান কাজী মো. নুর আলম স্বাক্ষর করেন।
ওয়ালটন প্লাজার সকল কিস্তি গ্রাহক সুরক্ষা কার্ডধারী হলে খাগড়াছড়ির হেলথ কেয়ার হাসপাতালে প্যাথলজিক্যাল, এক্সরে ও হাসপাতাল সেবায় ১০ থেকে ৩০ শতাংশ ছাড় পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন প্লাজা খাগড়াছড়ির ব্যবস্থাপক সালাহ উদ্দিন খন্দকার, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, ওয়ালটন-চট্টগ্রাম অঞ্চলের ক্রেডিট প্রধান হুমায়ুন কবীর খান, হেলথ কেয়ার হাসপাতালের ভাইস- চেয়ারম্যান হাজী মো. নুরুল আলম, ডিরেক্টর (ফিন্যান্স) ইসমাঈল হোসেন সবুজসহ হেলথ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও ওয়ালটন গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।