1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পানছড়িতে ১২শো প্যাকেট ভারতীয় সিগারেটসহ ১ জন আটক - আলোকিত খাগড়াছড়ি

পানছড়িতে ১২শো প্যাকেট ভারতীয় সিগারেটসহ ১ জন আটক

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে আসা ১২ শত প্যাকেট ভারতীয় সুপার স্মাইল মন্ড সিগারেটসহ অবৈধ ব্যবসায়ী প্রিয়তম দেওয়ানকে আটক করেছে পুলিশ। এসময় সিগারেট পরিবহনে ব্যবহৃত ১টি ইজিবাইকও আটক করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি লোগাং সীমান্ত সড়কের উপজেলা মাঠ সংলগ্ন এলাকা হতে এসব অবৈধ সিগারেট ও ইজিবাইক আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন পানছড়ি থানার এসআই  সৈয়দ সানাউল্লাহ ও তার সংগীয় ফোর্স।
আটককৃত প্রিয়তম দেওয়ান (২৯) খাগড়াছড়ির ভাইবোনছড়ার রনধীর দেওয়ান এর ছেলে। সে প্লাস্টিকের বস্তায় করে ১২শত প্যাকেট সুপার স্মাইল মন্ড সিগারেট সীমান্ত হতে এনে খাগড়াছড়ি পাচার করছিলো বলে জানান পুলিশ।
পানছড়ি  থানার অফিসার  ইনচার্জ (ভারপ্রাপ্ত)   অনিক কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমদানি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ সিগারেট আনার অপরাধে প্রিয়তম দেওয়ানকে অটোরিক্সা সহ আটক করা হয়েছে। তাকে বুধবার দুপুরে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে। অবৈধ মাদক ও চোরাচালান বন্ধ করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ