1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে বাস দূর্ঘটনায় নিহত ১, আহত ২৫ - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বাস দূর্ঘটনায় নিহত ১, আহত ২৫

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গা সাপমারা এলাকায় শান্তি এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্র নিহত হন। এ ঘটনায় অন্তত আরও ২৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকিদের মধ্যে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ১১জন, খাগড়াছড়ি হেলথ কেয়ার হাসপাতালে ৮জন এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
নিহত ব্যাক্তির নাম মাসুদ রানা (৪০), সে গাজিপুর জেলার তো হালতপুর এলাকার আলফাস সরকারের সন্তান। নিহত ব্যাক্তি পেশায় ঠিকাদার বলে জানা গেছে।
রবিবার (১৫ অক্টোবর) পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে নাজিরহাট সমিতির শান্তি এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের উদ্দেশ্যে খাগড়াছড়ি ছেড়ে যায়। পথিমধ্যে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে।
মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া জানান, ‘ঘটনাস্থলে একজন যাত্রী নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ