1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় মাইনি নদীতে তলিয়ে ৮ বছরের শিশু নিখোঁজ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় মাইনি নদীতে তলিয়ে ৮ বছরের শিশু নিখোঁজ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকায় মাইনী নদীর সঙ্গে সংযুক্ত একটি ছোট নদীর সংযোগ স্থানে ডুবে গেছে এক শিশু। শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর নাম আরিয়ান (৮), সে দক্ষিণ মিলনপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে যায় আরিয়ান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পরপরই দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার পংকজ বড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত থেকে সাংবাদিকদের বলেন, “সংযোগ স্থানে পানির গভীরতা এবং স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে, তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে।”
এদিকে, নিখোঁজের সংবাদ পেয়ে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান মেলেনি। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ