1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
রামগড় পৌরসভার সাবেক মেয়র রিপনকে আটক করেছে পুলিশ - আলোকিত খাগড়াছড়ি

রামগড় পৌরসভার সাবেক মেয়র রিপনকে আটক করেছে পুলিশ

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহজাহান রিপনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগড়ের সোনাইপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে সন্ধ্যায় পুলিশ কাজী শাহজাহান রিপনের বাসায় অভিযান চালালে ঘরের পিছনের দরজা দিয়ে সে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।
রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘কাজী শাহজাহান রিপন তার স্ত্রীর করা একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও, তার নামে আরও ৩টি মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ