1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
নানান আয়োজনে খাগড়াছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - আলোকিত খাগড়াছড়ি

নানান আয়োজনে খাগড়াছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে নানান আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। সকাল থেকে ব্যানার, পেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিলে পুরো শহর স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
শনিবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে খাগড়াছড়ি সরকারী কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন করে। এরপর মুক্তমঞ্চে সমাবেশ ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ে আন্দোলন করে আসছে। বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সর্বদা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।’
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করে সম্প্রীতির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা ভিন্ন পথে হাঁটছেন তাদের এখনো সময় আছে একত্রে সম্প্রীতির বিএনপি গড়ে তোলার। তারা দলকে সুসংগঠিত করে জনগণের ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ