1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় সেনা অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় জুসসহ ট্রাক জব্দ - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় সেনা অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় জুসসহ ট্রাক জব্দ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

​খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জুস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ৭ হাজার ৫০০ পিস জুসের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

​রোববার (২৬ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা সেনা জোনের (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত ২৫ জুলাই (শুক্রবার) রাত ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের চেকপোস্টে সেনা সদস্যরা বিশেষ অবস্থান নেন। মাটিরাঙ্গা বাজার হয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্যের একটি চালান ট্রাকে করে চট্টগ্রামের দিকে যাচ্ছে- এমন খবরের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকটি থেকে ‘আনমোল’সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭,৫০০টি অবৈধ ভারতীয় জুস উদ্ধার করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়।

​অভিযানের বিষয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, ‘সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য ও সীমান্ত চোরাচালান ঠেকাতে সেনাসদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন। চোরাকারবারি ও পাচারকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ মালামাল ও মাদকের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

​সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল ও ট্রাকের বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট আইনি দপ্তরে হস্তান্তরের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ