1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
৩নং কবাখালী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল - আলোকিত খাগড়াছড়ি

৩নং কবাখালী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ৩ নং কবাখালী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানাতে এবং কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে এ মিছিলের আয়োজন করা হয়।
এ সময় আনন্দ মিছিলটি হাচিনসনপুর প্রবেশ মোড় থেকে শুরু হয়ে কবাখালী বাজার প্রদক্ষিণ করে বাজারের কেন্দ্রীয় স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন। তিনি বলেন, “নতুন নেতৃত্বে ছাত্রদল আরও সুসংগঠিত হয়ে আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আদর্শ ও ত্যাগই সংগঠনের ভিত্তি, নতুন কমিটির প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।”
সভাপতিত্ব করেন ৩ নম্বর কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তাজুল ইসলাম। তিনি বলেন, “এই আনন্দ মিছিল প্রমাণ করেছে ছাত্রদল এখনো সচল, সংগঠিত ও শক্তিশালী।”
এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ