1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বাবুছড়া ৭ ব্যাটালিয়নে বীর প্রতীক শহীদ আবুল হাসেম'র নামে বিজিবি গেইটের নামকরণ - আলোকিত খাগড়াছড়ি

বাবুছড়া ৭ ব্যাটালিয়নে বীর প্রতীক শহীদ আবুল হাসেম’র নামে বিজিবি গেইটের নামকরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় সীমান্তের প্রহরীদের গর্বিত ইতিহাসে যুক্ত হলো আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়। খাগড়াছড়ির বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর মেইন গেইট এখন থেকে পরিচিত হবে ‘বীর প্রতীক আবুল হাসেম গেইট’ নামে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সোয়া ১১টায় সদর দপ্তর বিজিবি, ঢাকা’র নির্দেশনা অনুযায়ী এবং বিজিবির গৌরবময় ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণীয় করার লক্ষ্যে এই গেইট নামকরণ ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মুত্তাকিম।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মো. আব্দুল মুত্তাকিম বলেন, ‘বীর প্রতীক আবুল হাসেম’র আত্মত্যাগ বিজিবির গর্ব এবং জাতির অনন্ত প্রেরণা। এই গেইটের নামকরণের মাধ্যমে তাঁর বীরত্বকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আশা করি, বিজিবির প্রতিটি সদস্য তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দায়িত্ব পালন করবে।’
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ বিজিবি বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান, সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা-সৈনিকবৃন্দ ও গেইটের নামকরণপ্রাপ্ত বীর প্রতীক আব্দুল হাসেম এর পুত্র আব্দুল মোবারক।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত শহীদ আবুল হাসেম স্বাধীনতা পরবর্তী সময়ে সীমান্ত রক্ষায় নানা গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং এক পর্যায়ে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। তাঁর আত্মত্যাগ ও বীরত্ব বিজিবির গর্ব এবং জাতির চিরন্তন প্রেরণার উৎস।
অনুষ্ঠান শেষে শহীদ বীর প্রতীকের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা ও দোয়া করা হয় ।
বিজিবির এমন উদ্যোগ শুধু একটি স্থাপনার নাম নয়, এটি একটি প্রজন্ম থেকে প্রজন্মে দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার প্রত্যয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ