1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় ঐতিহাসিক জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের আশু সুস্থতা কামনায় দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জুলাই (শনিবার) বিকেল তিনটায় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইমন মিয়া, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদল সভাপতি মামুনুর রশিদ বলেন,
“২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার লড়াইয়ের অগ্রদূত। তাদের এই আত্মত্যাগ জাতির জন্য গর্বের এবং অনুপ্রেরণার। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই চেতনা বুকে ধারণ করেই আমাদের পথচলা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের অবদান ও তাদের স্মৃতির মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন দীঘিনালা বাস টার্মিনাল জামে মসজিদের খতিব।
পরিশেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ