1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩ বসত ঘর; ১০ লক্ষাধিক টাকার ক্ষতি - আলোকিত খাগড়াছড়ি

বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩ বসত ঘর; ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১১৫ বার পড়া হয়েছে
বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি জীবঙ্গ ছড়া এলাকায় উপজেলা চেয়ারম্যানের বাসবভনের সামনে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ বসত ঘর পুড়ে আনুমানিক প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের সংবাদ পেয়ে মারিশ্যা জোনের বিজিবি ও পুলিশ সহ স্থানীয় জনসাধারণ  ঘন্টাখানিক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে।
উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ