1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালা পুলিশের সফল অভিযান; ১৬ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ, গ্রেফতার ২ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালা পুলিশের সফল অভিযান; ১৬ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ, গ্রেফতার ২

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১০৫ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা থানা পুলিশের এক সফল অভিযানে রেজিস্ট্রেশনবিহীন দুটি মাহিন্দ্রা গাড়িতে পাচারকালে ১৪ হাজার প্যাকেট বিদেশি ORIS ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। অভিযানে দুই চোরাকারবারিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) রাত ১২টা ২০ মিনিটে দীঘিনালা থানাধীন ১ নম্বর মেরুং ইউনিয়নের ছোট মেরুং পুলিশ ফাঁড়ির সামনে অভিযানটি পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদুল আলম। সিগারেট ও গাড়িগুলো ঘটনাস্থলেই তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১), উভয়ের বাড়ি সোবহানপুর গ্রামে। তাদের পিতার নাম মো. শামছুল আলম ও মাতার নাম মনোয়ারা বেগম।
এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, “এটি একটি পরিকল্পিত ও গোয়েন্দাভিত্তিক অভিযান। আমাদের পুলিশ সদস্যরা সাহসিকতা ও সতর্কতার সঙ্গে রাতের আঁধারে চোরাকারবারিদের আটক করেছে। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, দীঘিনালায় কোনো ধরনের অবৈধ পণ্য পাচার ও চোরাচালান বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “চোরাচালানকারীদের আইনের আওতায় আনতে এবং সীমান্তবর্তী এলাকায় অবৈধ বাণিজ্য বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
ঘটনার পর পুলিশ পরিদর্শক মো. ফরিদুল আলম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন-এর ২৫-বি ধারায় একটি নিয়মিত মামলা (নং-০৮, তারিখ-২৪/০৫/২০২৫) দায়ের করেন।
পুলিশের এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ