1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় ফ্রি ওয়াইফাই না পাওয়ায় পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে ব্যবসায়ীকে মারধর - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দীঘিনালায় ফ্রি ওয়াইফাই না পাওয়ায় পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে ব্যবসায়ীকে মারধর

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের বিরুদ্ধে ফ্রি ওয়াইফাই সংযোগ না দেওয়ায় এক ব্যবসায়ীকে ফাঁড়িতে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে মেরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেরুং বাজার থেকে কেবল অপারেটর ও ওয়াইফাই ব্যবসায়ী ইসমাইল হোসেনকে (২৭) ফাঁড়িতে ডেকে নিয়ে বেদম মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত ইসমাইল হোসেন উপজেলার মেরুং ইউনিয়নের সওদাগরপাড়ার বাসিন্দা কাজী আব্দুল হাইয়ের ছেলে। তিনি অভিযোগ করে বলেন, “ফ্রি ওয়াইফাই সংযোগ দিতে অস্বীকার করায় ফাঁড়ি ইনচার্জ নাজমুল হাসান আমাকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন।”
ঘটনার খবর পেয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি ভুক্তভোগীর চিকিৎসা খরচ বহনের আশ্বাস দেন।
এ বিষয়ে প্রথমে এসআই নাজমুল অভিযোগ অস্বীকার করলেও এলাকাবাসীর ক্ষোভের মুখে ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া দুঃখ প্রকাশ করে বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ইতোমধ্যে বিষয়টি পুলিশ সুপারের কাছে প্রতিবেদন আকারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ