1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা - আলোকিত খাগড়াছড়ি

বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে দীঘিনালা জোনের আয়োজনে বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে আয়োজিত এ সহায়তা প্রদান অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ৪৮ জন ব্যবসায়ীর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে ৩৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি) উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। খাগড়াছড়ি রিজিয়ন সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য আমরা আন্তরিকভাবে সহযোগিতা করে যাব।”
 এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বোয়ালখালী বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ