1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স)-এর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের স্বাবলম্বী করতে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দীঘিনালা জোনে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে সহায়তা তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি এবং উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি।
এ সময় উপকারভোগীদের হাতে নগদ অর্থ, সেলাই মেশিন, পাঁচটি পরিবারকে দুটি করে ছাগল তুলে দেওয়া হয়। এছাড়াও মাদ্রাসা ও একটি চার্চে বাদ্যযন্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে দীঘিনালা জোনের সেনা কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পাহাড়ের সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এ ধরনের উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা করছেন, দীঘিনালা সেনা জোনের এ মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে আস্থা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ