1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় স্থানীয়দের সহযোগিতায় আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় স্থানীয়দের সহযোগিতায় আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় আড়াই কেজি গাঁজা জব্দ করেছে দীঘিনালা থানা পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে দীঘিনালার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকার দেলুমিয়ার দোকানের পাশে সন্দেহজনক একটি ট্রাভেল ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়’রা পুলিশ’কে জানায়। এর আগে স্থানীয়দের তোরজোর দেখে কৌশলে সটকে পড়ে মাদক ব্যবসায়ীরা।
পরে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ ব্যাগ উদ্ধার করে তল্লাশি করলে ৫ টি গোল বেলুন আকৃতির লম্বা গাঁজার প্যাকেট পায়।
দীঘিনালা থানার এসআই রাজিব শেখ জানান  উদ্ধার হওয়া ব্যাগটি’তে আড়াই কেজি গাঁজা ছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ