1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
  • হাসান মোর্শেদ, দীঘিনালা:
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব ও রোটারি ক্লাব চট্টগ্রামের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ করা হয়। এতে লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকরা এবং দীঘিনালা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন  মু. শায়খউদ্দীন সাকলাইন উপস্থিত থেকে সেবা প্রদান করেন। দীঘিনালা জোনের তত্ত্বাবধানে ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় ক্যাম্প পরিদর্শন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন। তিনি বলেন, “পার্বত্য অঞ্চলে নিয়মিত মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। চক্ষু চিকিৎসা সেবার ঘাটতি বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রত্যন্ত এলাকার মানুষ সহজে সেবা পায়।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ