1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
আজ পহেলা বৈশাখ, ১৪৩০ এর প্রথম দিন - আলোকিত খাগড়াছড়ি

আজ পহেলা বৈশাখ, ১৪৩০ এর প্রথম দিন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

আলোকিত খাগড়াছড়ি ডেস্ক:

আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩০। সূর্যোদয়ের সঙ্গে ইতিহাসের পাতায় ১৪২৯ সনকে বিদায় জানিয়ে ঠাঁই নেবে আরো একটি বছর। প্রতিবারের মতো এবারো নানান আয়োজনের মধ্য দিয়ে বাঙালি বরণ করবে নতুন বছরকে। সেই সুবাদে বাংলা বর্ষপঞ্জির সূচনা মাসের প্রথম তারিখ পহেলা বৈশাখ নিয়ে রয়েছে বাঙালির অন্তহীন আনন্দ-উচ্ছ্বাস ও উদ্যাপনের ঘনঘটা। সেই উচ্ছ্বাসের উত্তাপ বইছে শহর ঢাকায়। বিরাজ করছে উৎসবমুখর আবহ।

সামাজিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে উচ্চারিত হবে মানবতার বাণী। মানুষে মানুষে বিভেদ ঘুচিয়ে মৈত্রীর বন্ধন গড়তে গাওয়া হবে সম্প্রীতির গান। শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকাল সোয়া ছয়টায় তবলার লহরায় সূচনা হবে নাগরিক জীবনে নববর্ষ উদ্যাপনের রীতি প্রচলনের সবচেয়ে পুরনো আয়োজনটি। অন্যদিকে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠান শেষে সকাল নয়টায় চারুকলা অনুষদ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। রকমারি শিল্পিত অবয়বে ভরপুর এই শোভাযাত্রায় উচ্চারিত হবে শান্তির বারতা।

বাংলা নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে আগামী বছরগুলোতে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কামনা করে বলেন, এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।

দেশবাসীর উদ্দেশে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশ আরো একটি বছর পার করেছে। দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “শুভ নববর্ষ”।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ