1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
সাজেকে পাহাড় ধস; দীঘিনালা-সাজেক সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ - আলোকিত খাগড়াছড়ি
ব্রেকিং নিউজঃ
মহালছড়িতে বন্যার্তদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, বিতরণ করলেন ত্রাণ খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ রামগড়ে জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত ও পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন দীঘিনালায় মোটরসাইকেলে চড়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত খাগড়াছড়িতে আগামী সপ্তাহ থেকেই মিলবে খাদ্য সহায়তা, কিস্তি বন্ধের অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

সাজেকে পাহাড় ধস; দীঘিনালা-সাজেক সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে দীঘিনালা-সাজেক সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেকে আটকা পড়েছে ৪ শতাধিক পর্যটক। সে সাথে এ সড়কে পর্যটকবাহী গাড়িসহ সকল যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বুধবার দিবাগত রাতে সাজেক-দীঘিনালা সড়কের নন্দারাম এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে সড়কের মাটি সড়াতে শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে সাজেক-দীঘিনালা সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে ভোর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বাঘাইহাট বাজারের ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে সাজেক সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ কারণে সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে কয়েকশত গাড়ি উভয় পাশে আটকা পড়েছে। বেশি দুর্ভোগে পড়েছে সাজেকগামী পর্যটকরা। সে সাথে পণ্যবাহী গাড়িগুলোও আটকে আছে উভয় প্রান্তে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, গতরাতে ভারী বৃষ্টিতে সাজেক-দীঘিনালা সড়কের নন্দারাম সহ বেশকিছু জায়গায় পাহাড় ধস হওয়ার খবর পেয়েছি। এতে সাময়িকভাবে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কের মাটি সরানো শুরু করেছে। সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। সেনাবাহিনীর স্কেভটর দিয়ে পাহাড়ের মাটি সরানো হচ্ছে। আশাকরি দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ